আমরা কারা, কেন করি
স্বাস্থ্যসেবা খাতের ডিজিটাল ব্র্যান্ডিং পার্টনার হিসেবে আমাদের গল্প ও লক্ষ্য জেনে নিন

১৪+ বছরের প্রযুক্তি, বিশ্বাস ও প্রমাণিত অভিজ্ঞতা
প্রযুক্তি পৃথিবীকে বদলে দিয়েছে। আর আমরা সেই প্রযুক্তিকে মানুষের জন্য আরও অর্থবহ করে তুলতে কাজ করছি।
১৪ বছরেরও বেশি সময় ধরে WebCode Technology প্রযুক্তির পরিবর্তন ও উন্নয়নের সঙ্গে পথ চলছে। আন্তর্জাতিক আইটি মার্কেটে কাজ করা, ডিজিটাল সমাধান তৈরি, দক্ষ জনবল গড়ে তোলা এবং মানুষ ও ব্যবসার জন্য কার্যকর ডিজিটাল ভ্যালু তৈরি—সবকিছুতেই রয়েছে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা।
আমরা বিশ্বাস তৈরি করি। আমরা শক্তিশালী ডিজিটাল পরিচয় গড়ে তুলি। আমরা মানুষকে দক্ষ করে তুলি।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমরা এমন সমাধান তৈরি করি, যা বাস্তব জীবনে সত্যিকার পরিবর্তন আনতে পারে।
১৪+ বছর আন্তর্জাতিক আইটি সার্ভিসের অভিজ্ঞতাঃ CodexCoder ও ThemeForest-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি মার্কেটপ্লেস ও প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমাদের। সফটওয়্যার, ডিজিটাল প্রোডাক্ট ও বিভিন্ন প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি।
১০০+ ডাক্তার ডিজিটাল ব্র্যান্ড ভ্যালু তৈরিঃ হেলথকেয়ার-কেন্দ্রিক ডিজিটাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আমরা ১০০-এর বেশি ডাক্তারকে তাদের পেশাগত ডিজিটাল উপস্থিতি তৈরি ও আরও শক্তিশালী করতে সহায়তা করেছি।
২০+ ডাক্তার আমাদের ব্র্যান্ড অ্যাডভোকেটঃ ২০-এর বেশি ডাক্তার আমাদের সেবা গ্রহণ করে, আমাদের কাজের প্রতি আস্থা রেখে এবং সন্তুষ্ট হয়ে WebCode Technology-কে অন্যদের কাছে সুপারিশ করছেন।
১০,০০০+ মানুষ আইটি ও ডিজিটাল স্কিলে প্রশিক্ষিতঃ আমরা ১০,০০০-এর বেশি মানুষকে আইটি ও ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষণ দিয়েছি। তাদের অনেকেই এখন সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান প্রযুক্তি ও ডিজিটাল খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
মিশন, ভিশন ও ভ্যালুজ
মিশন
প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে মানুষের জন্য সহজ, কার্যকর ও নির্ভরযোগ্য ডিজিটাল সমাধান তৈরি করা।
ভিশন
ডিজিটাল উদ্ভাবন ও বিশ্বমানের সেবার মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্র্যান্ডিং এ একটি আস্থাশীল প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।
ভ্যালুজ
সততা, দায়িত্বশীলতা, উদ্ভাবন ও ক্লায়েন্টের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা।




















